• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সায়দানি  

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার  / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

 

৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলার বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানি।

নৌপথে আসা রাষ্ট্রদূত কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এ সময় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের এম ডি ইঞ্জিনিয়ার এমএ রশিদ নব নির্মিত কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এর ৩৫ টি বানিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প তাকে ঘুরে ঘুরে দেখান এবং কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এতে রাষ্ট্রদূত এইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানি তার ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শনে আসেন। তিনি কাজের খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতির প্রশংসা করেন। পরে রাষ্ট্রদূত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড’র উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল, কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মো. মহসিন প্রমুখ।

পরিদর্শন শেষে বেলা সাড়ে ৩ টার দিকে নদী পথেই ঢাকার উদ্দেশ্যে বন্দর কর্ণফুলী শিপ বিল্ডার্স ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/