• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এক ম্যাচ হাতে রেখে টাইগ্রেসদের সিরিজ জয়

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

বাংলারদূত ক্রীড়া ডেস্ক : একই ভেন্যু। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫২ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ তাদের সামনে টার্গেট ছিল ১৯৪ রানের। সহজই তো! যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঘাম ঝরেছে টাইগ্রেসদের। ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজও জিতে নিয়েছে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ রানের মধ্যে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও ফারজানা পিংকী ও শারমিন আক্তারের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এ দুজনের জুটি থেকে আসে ৮৫ রান। মুর্শিদা করেন ৬ রান। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে রান ও সেঞ্চুরির মালিক ফারজানা ৮৯ বলে ৫০ রান করে আউট হলে শারমিন আক্তারের সঙ্গে জুটি ভাঙে। ফারজানার এটা ১২তম অর্ধশতক।

এরপর আর ২৯ রান তুলতে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে জ্যোতি বাহিনী। শারমিন আক্তার ৪৩ ও সোবহানা মোস্তারি ১৬ রান করে আউট হন। স্বর্ণা আক্তারকে নিয়ে দলপতি নিজেই সেই চাপ সামাল দেন। ৩৯ বলে জ্যোতি করেন ৪০ রান। জয়ের অল্প দূরে থাকতে আউট হন তিনি। স্বর্ণা জয় নিয়েই মাঠ ছাড়েন, ২৯ বলে ২৯ রান করেন তিনি। ফাহিমা খাতুন করেন ৪।

এর আগে অ্যামি হান্টারের ৬৮, ওরলা প্রেন্ডারগাস্টের ৩৭, লরা ডেলানির ৩৩ ও উনা রেমন্ডের ২১ রানে ভর করে ৬ উইকেটে ১৯৩ রান করে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পান নাহিদা আক্তার ও স্বর্ণা। ডেলানি রানআউটের শিকার হন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/