• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

যেভাবে রান্না করবেন সুস্বাদু ফিস খিচুড়ি

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টির দিনে খাবারের তালিকায় খিচুড়ির জুড়ি নেই। কিন্তু কজনই বা ছুটির দিন ছাড়া দুপুরের খাবার বাসায় খেতে পারেন? কর্মব্যস্ত এই দিনের বৃষ্টিবিলাসের সঙ্গী খিচুড়ি তাই রেঁধে ফেলুন ডিনারের মেন্যুতে।

এবার আসুন জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু ফিস খিচুড়ি:

উপকরণ :

*পরিমাণ মতো বাসমতী চাল

*মুগ ডাল-২ কাপ

*মটরশুঁটি-২ টেবিল চামচ

*একটা পেঁয়াজ কুচি

*রসুন কুচি-১ কাপ

*আদা কুচি-২ চা চামচ

*গোলমরিচ গুড়ো-২ চা চামচ

*হলুদ গুঁড়ো- ১ চা চামচ

*জিরা গুঁড়ো- ১ চা চামচ

*গোটা জিরা- হাফ চা চামচ

*তেল- ২ টেবিল চামচ

*লবণ পরিমাণ মতো

*ঘি- হাফ চা চামচ

*ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

*লেবুর রস-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি:

একটি পাত্রে চাল আর ডাল একসঙ্গে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন৷ এরপর কড়াইয়ে তেল গরম করুন৷ তেল গরম হয়ে আসলে একে একে জিরা ও পেঁয়াজ কুচি একসঙ্গে বাদামী করে ভেজে নিন৷

এবার এতে আদা কুচি, রশুন কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও অল্প পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিন৷ এবার পানিতে ভিজিয়ে রাখা চাল ও ডাল পানি ঝড়িয়ে কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন৷ তিন চার মিনিট মশলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নাড়িয়ে দুই কাপ পানি দিন৷ তারপর একে একে মটরশুঁটি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন৷

এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন, চাল সিদ্ধ হওয়ার পর্যন্ত রেখে দিন৷ পানি পরিমাণমতো দিলে খিচুড়ি ঝরঝরে হবে৷ খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন৷ টমেটো, পেয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি খিচুড়ি৷
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/