• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মেম্বার গ্রেফতার

Reporter Name / ৩৯৩ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি রাসেল মেম্বারকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাসেল মেম্বার বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোট কেটে মেম্বার নির্বাচিত হন এবং তারপর থেকেই এলাকায় সন্ত্রাস ও ভয়ের পরিবেশ তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, বাড়ি ভাঙচুর, রাজনৈতিক হামলাসহ একাধিক মামলা রয়েছে।

সূত্রে জানা গেছে, রাসেল মেম্বারের ভাই রেজওয়ান একজন ছাত্রলীগ নেতা হওয়ায় পূর্ববর্তী সরকারের সময় তিনি নানা প্রভাব ও সুবিধা ভোগ করেন। তবে আগস্টের ৫ তারিখের পর রাসেল বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও আরও বেশ কিছু অপকর্মে জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর অভিযোগ।

তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অনেকেই শুকরিয়া আদায় করছেন এবং আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণ করছেন। স্থানীয়রা জানান, রাসেল মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী রাব্বি, আল আমিন, ইয়ামিন, রিবুল এবং আরও কিছু আওয়ামী লীগ কর্মী এখনো মাঠে সক্রিয়। তারা এসব অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রাসেল মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বাড়ি ভাঙচুর, ধর্ষণ এবং ছাত্র জনতার ওপর হামলার অভিযোগও রয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/