• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুস্বাদু স্ন্যাক্সে জমে উঠুক আড্ডা

Reporter Name / ২৬৪ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলারদূত লাইফস্টাইল ডেস্ক : বিকেল হলেই স্ন্যাক্স খাওয়ার জন্য আমাদের মধ্যে সবসময় একটা চনমনে ভাব বিরাজ করে। কিছু একটা মনোরম খাবার খাওয়ার প্রচণ্ড ইচ্ছে হয় আমাদের।

স্ন্যাকস বলতে সবচেয়ে বেশি স্যান্ডউইচ-ই খাওয়া হয়। তবে বন্ধুদের নিয়ে একটা হাউজ পার্টির প্ল্যান করেছেন। তখন কি আর এক খাবার খেতে মন চায়, তাই আড্ডা জমাতে চটজলদি কিছু স্ন্য়াক্সের রেসিপি জেনে নিন।

এটি বানানোর জন্য যা লাগবে: যে কোনও ধরনের মাশরুম, কর্নফ্লাওয়ার, আদা, রসুন, পেঁয়াজ, সেলারি, তেল, চিলি পেস্ট, টম্যাটো সস্, ভিনিগার, স্প্রিং অনিওন, লবণ, হইসিন সস।

যেভাবে রান্না করবেন: প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে গায়ে লেগে থাকা পাতলা আস্তরণ ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রাখুন। এবার অন্য একটা পাত্রে কর্নফ্লাওয়ার, অল্প লবণ আর পরিমাণমতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। মাশরুমগুলোকে ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে তুলে নিন। বাদামি রঙের হয়ে গেলে, মাশরুমগুলো অন্য একটি পাত্রে নামিয়ে রাখুন। এ বার পেঁয়াজ, রসুন, আদা একদম মিহি করে কুচিয়ে নিন। কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে, তাতে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। এর পরে সেই কড়াইতেই একে একে চিলি পেস্ট, সস, ১ টেবিল চামচ হইসিন সস দিয়ে ভালোভাবে টস করে নিন। সবজি তৈরি হয়ে এলে, ভেজে রাখা মাশরুমগুলোকে সসের মিশ্রণে দিয়ে দিন। এক সঙ্গে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ভিনিগার যোগ করে ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তৈরি আপনার ক্রিস্পি মাশরুম। গরম গরম পরিবেশন করুন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/