• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের চমক

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলারদূত  তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট দ্যা ভার্জ এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার আনে মেটা। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশনকে সহজ এবং আরও সুবিধাজনক করে তুলবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য গ্লোবালভাবে চালু করা হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ভয়েস ক্লিপের টেক্সট সংস্করণ তৈরি করবে। বিশেষত, যখন আপনি ভয়েজগুলো শুনতে পারবেন না।

নতুন এই ফিচারের মাধ্যমে সেরা দিকটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে শুধুমাত্র যারা এই ফিচারটি চালু করবেন তারাই ট্রান্সক্রিপশন দেখতে পারবেন। তাছাড়া ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলো সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলো হোয়াটসঅ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড ট্রান্সক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে।

তবে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ফিচারটি চালু করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে ‘Chats’ অপশনে যেতে হবে। এরপর ‘Voice message transcripts’ নির্বাচন করতে হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কয়েকটি ভাষাতেই পাওয়া যাচ্ছে- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরাবিক, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ।

এদিকে অন্য এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তা লিখে সংরক্ষণ করে রাখতে পারবে। যেটির নামকরণ করা হয়েছে ‘ড্রাফট ফিচার’। এর ফলে অসমাপ্ত মেসেজও খুঁজে পেতে পারবে অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ই-মেইলের মতোই তা স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট হিসেবেই সেভ হয়ে যাবে।

এটি শুধু মাত্র খসড়া মেসেজের ফিচার, বাড়তি আর তেমন কোনো সুবিধা নেই। গোটা বিশ্বেই অ্যাপে সুবিধাটি আসছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ পুরোপুরি টাইপ করার জন্য কোনো বাড়তি চাপ থাকবে না। ধীরে-সুস্থে করে মেসেজ টাইপ করা যাবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অসমাপ্ত বার্তা হোয়াটসঅ্যাপ সবুজ রঙের ড্রাফট হিসেবে লেবেল করে দেবে চ্যাট লিস্টে। ফলে অনায়াসেই ব্যবহারকারী ড্রাফট প্রিভিউ ও লেবেলের সাহায্যে সেগুলোকে শনাক্ত করতে পারবেন। চাইলে সেটিকে সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে পারবেন নির্দিষ্ট নম্বরে।

এছাড়া ‘কাস্টম লিস্ট’ নামে আরেকটি ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পরিবার, অফিস, বন্ধুদের নিয়ে তৈরি করা গ্রুপ নিজের পছন্দ মত সুসংগঠিত করা যাবে। তাছাড়া লিস্টের নাম পরিবর্তন, সহজে ডিলিট এবং লিস্ট পুনরায় সাজানো যায়। এতে দ্রুত অ্যাক্সেস ও চ্যাট তালিকায় বিশৃঙ্খলা কমায়।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/