• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক

Reporter Name / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত তথ্যপ্রযুক্তি ডেস্ক : নির্ধারিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঘণ্টা দুয়েক আগেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে টিকটিক। অপ্রত্যাশিত ব্ল্যাকআউটে ১৭ কোটি মার্কিন ব্যবহারকারী জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ামাধ্যম অ্যাপে প্রবেশ করতে পারছেন না।

রোববার (১৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার রাতেই দেশটিতে বন্ধ হয়ে যায় টিকটিক।

দেশটিতে এখন অ্যাপল ও গুগল আপ স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে। মার্কিন ইউজাররা আর টিকটকে ঢুকতে পারছেন না। তারা অ্যাপটিতে ঢুকতে চেষ্টা চালালে দেখানো হচ্ছে যে, টিকটকে একটি নিষেধাজ্ঞা চালু হয়েছে। এর অর্থ হচ্ছে, এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না।

এর আগে শুক্রবার টিকটকের এক বিবৃতিতে বলা হয়, জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক।

যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন সুপ্রিম কোর্টেও বহাল রাখায় এভাবে বন্ধ হয়ে গেল অ্যাপটি। নতুন এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্রের কাছে বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু অ্যাপটির চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে। তবে বরাবরই চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছিল।

তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/