• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরন সভা

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২১৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

 

 

পিরোজপুরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই স্মরণসভায় জেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার, শহীদ এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ।

স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা।

এসময় নিহতদের বাবা ও মা কেঁদে কেঁদে তাদের ছেলে ও স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন।

এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/