• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে মদ ও দেহ ব্যবসার অভিযোগে নেত্রীসহ আটক ৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৫৯ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টায় দিকে ঠাকুরগাঁও পৌরশহরের বশিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরশহরের বশির পাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে ভাড়া বাসা থেকে রোজিনা আক্তারসহ তিন নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/