• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইল নাগরপুর বাজারে বণিক সমিতি নির্বাচন: সভাপতি-সাংবাদিক বকুল,সেক্রেটারী গোলাম মোস্তোফ

মো: রেজাউল করিম  স্টাফ রিপোর্টার / ২০০ Time View
Update : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

 

 

দীর্ঘ দিন পর টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে শান্তিপূর্ণ ভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সাংবাদিক আক্তারুজ্জামান বকুল সভাপতি ও গোলাম মোস্তফা গোলাম সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাজার ব্যবসায়ীরা এ নির্বাচনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের উপস্থিতে ব্যবসায়ীরা তাদের পছন্দের সভাপতি ও সম্পাদক কে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে ৮ জন ও সাধারন সম্পাদক পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সভাপতি প্রার্থী আক্তারুজ্জামান বকুল ১শত ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বজলুর রহমান মিন্টু ১শত ৬৪ ভোট ও মো. শহিদুর রহমান শহিদ ৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ২শত ৪ ভোট পেয়ে গোলাম মোস্তফা গোলাম বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোশারফ হোসেন মুসা ২শত ১ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আরাফত মোহাম্মদ নোমান এ ফলাফল ঘোষনা করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্ববৃন্দ সেখানে  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/