• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাড়ে চার হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। হংকং সরকারের অনুদানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ল্ড ভিশন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক হল রুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়াপ্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার, সহায়তাকারী এবং গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক উপকার ভোগীর মাঝে ২০ কেজি চাল, মুশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিড়া ২ কেজি, লবন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, বালতি ১টি, পানির পট ১টি, প্লাস্টিকের মগ ১টি, গোসলের সাবান ৫টি, খাবার স্যালাইন ২০টি, স্যাভলন ৫মিলি, হুইল পাউডার ৫০০ গ্রাম ও২ টি স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

সহায়তা গ্রহন করতে আসা রেমালে ক্ষতিগ্রস্ত উপস্থিত উপকার ভাগীরা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রী প্রদানের ফলে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা ভীষণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করে।

একই সঙ্গে তারা বলেন, যেসব সহায়তা দেওয়া হয়েছে তার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং উক্ত সামগ্রী ব্যবহারের ফলে শিশু ও তার পরিবারের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/