• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মানিরুল ইসলাম মানিক এর শোডাউন অনুষ্ঠিত বোকাইনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী সাদ্দাম হোসেনের গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

কালাইয়ে নানা কর্মসূচির মধ্যেদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 

মো:মিশিকুল মন্ডল  স্টাফ রিপোর্টার: / ২২৪ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

 

‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’ এ নানা কর্মসূচির মধ্যেদিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব কালাইয়ের কার্যালয়ে জিয়া পরিষদ কালাই থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়ামাহফিল।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালাই জিয়া পরিষদ ও প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মো. আতাউর রহমান।

এসময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে বক্তব্য দেন জিয়া পরিষদ কালাই থানা শাখা, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান, কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, উপজেলার গাড়ইল দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. গোলাম মর্তুজা, কালাই জিয়া পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক রেজোয়ান আলী, শিক্ষক ফারায়েজ হোসেন বাবলু, এ্যাড মো. আব্দুল রহিম প্রামানিক, সাংবাদিক মো. ছামছুন হক, দৈনিক ভোরের কথা পত্রিকার কালাই প্রতিনিধি জীবন তালুকদার লিটন প্রমুখ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি স্বাধীনতা ও বিজয় দিবস থেকেও খুবই গুরুত্বপূর্ণ দিবস। তাই এই দিবসের কথা নতুন প্রজন্মকে অবগত করতে আহব্বান করেন।

অনুষ্টানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জুলাই ও আগষ্ট বিপ্লবে নিহত ছাত্রজনতার মাগফিরাত কামনাসহ দেশের মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মতিয়র রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/