• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে ডাপ ব্যবসায়ীর নিহত

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ২৩৯ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

 

 

পিরোজপুর শহরের ম্যালেরিয়া পোল এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. রসূল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ০৩ (নভেম্বর) রোববার সকাল ১০টায় শহরের ম্যালেরিয়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান।

মৃত রসূল শেখ (৫৪) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। তিনি একজন ডাব ব্যবসায়ী।

নিহত রসূলের মামাতো ভাই দুলাল শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে ওঠেন রসুল। এ সময় গাছের পাশে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, নারিকেল গাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/