• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বন্দরে সিফাত-অনিক বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার  / ৩৫৯ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

বন্দরে সিফাত-অনিক বাহিনীর শাস্তির দাবিতে ব্যবসায়ী কাউসার ও মেরাজের উপর হামলাকারী সিফাত-অনিক বাহিনীর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য শহীদ হোসেন মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, কদমরসুল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, আনোয়ার হোসেন, মো. রশিদ, নুরু মিয়া, অটোচালক আলম, আহতদের চাচা ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, কাউসারের পিতা আতাবর মিয়া, মেরাজের পিতা হবিবর মিয়া, কাউসারের বোন রেসিনা প্রমুখ।

 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন জব্বার পাঠান, মো. ফারুকসহ সর্বস্তরের শত শত নারী-পুরুষ। বক্তারা অবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী সিফাত, অনিক এবং তাদের পিতা মহিদ, সহযোগী বশির ও শ্যামলের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

তারা বলেন, সন্ত্রাসী সিফাত-অনিক কারো জন্যই নিরাপদ নয়। তারা রক্তচোষা ভয়ংকর প্রাণীর মতো হয়ে গেছে। কিছুদিন পর পর তাদের রক্ত প্রয়োজন হয়ে যায় আর তাই এইভাবে নির্মমভাবে নিরীহ মানুষদেরকে হতার চেষ্টা চালায়। দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে এখনই দমাতে হবে নইলে তারা একের পর এক মানুষের জীবন নিয়ে যাবে। অবিলম্বে যদি খুনী সিফাত-অনিক বাহিনীদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে। পরিশেষে তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/