• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল আরোহী কে বাঁচাতে আহত ২৫ জন 

এম এ মোমিন / ২৫১ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

 

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী আনিকা এক্সক্লুসিভ একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।

 

ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/