• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধ / ১৯৩ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখা ও বিরল পৌর শাখার যৌথ আয়োজনে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখার আহবায়ক ও ০৮নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক হবিবর রহমান এবং উপজেলা যুবদলের প্রথম যুগ্ম-আহবায়ক কোরবান আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আবদুল মোন্নাফ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি মকসেদুল ইসলাম টুটুল, ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বৃন্দ ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীবৃন্দ। যথাক্রমে দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন (সোনাহার)’সহ বিরল উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপি’র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/