• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

শাহাদাত কামাল শাকিল / ৩৩৮ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/