• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন লালমাই উপজেলা প্রোকৌশলী।

শাহাদাত কামাল শাকিল... / ১৬৩ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

কুমিল্লার লালমাই উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে মামলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি, এমন মন্তব্যও করেন তিনি।

শনিবার (২১ জুন) বিকালে লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ ৮টি রুমের বাহিরে এলজিইডি লেখা স্টিকার দেখা যায়। পরে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে জানতে চান।

উপজেলা নির্বাহী অফিসার কিংবা সংশ্লিষ্টরা রুম ভাগ করে দিয়েছেন কিনা জানতে চাইলে প্রকৌশলী ক্ষেপে যান। বলেন, আমি প্রকিউরিটি এন্টিটি সেক্রেটারি, এই ভবন আমাদের। আমি ঠিক করবো কে কোথায় বসবে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি। আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো। এ সময় ভিডিও ধারণ করেন কয়েকজন সাংবাদিক।

এ বিষয়ে লালমাই উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা কক্ষ বরাদ্দ কমিটির সভাপতি হিমাদ্রি খীসা বলেন, ‘আমি উপজেলা পরিষদ কক্ষ বরাদ্দ কমিটির সভাপতি। আমি শুধু ধৈর্য ধরে দেখতেছি। কিছু বলবো না। উনি যা খুশি করতে থাকুক। উনি আমাকে বলেন, তিনি নাকি এই ভবনের মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/