• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদন্ড

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ  / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার দায়ে ১৪

জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী

অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ দন্ডাদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে দিনভর উপজেলার যমুনা নদীর

বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ অভিযানে ইলিশ ধরা অবস্থায় ওই ১৪

জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ ও ২ লাখ

মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ওইদিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের

প্রত্যেককে ১৪ দিন করে কারাদন্ড দেয়া হয়। সেইসাথে জব্দ করা জালগুলো জনসম্মুখে

পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। উল্লেখ্য,

চলতি মাসের ১৩ তারিখ থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের এ সরকারি নিষেধাজ্ঞা

রয়েছে। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত

ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত

থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/