• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বুড়িচংয়ে যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন এর সংবাদ সম্মেলন

শাহাদাত কামাল শাকিল , কুমিল্লা প্রতিনিধি / ১৩৫ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

স্হানীয়,জাতীয় সহ কয়েকটি অনলাইন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে গত ১৯ অক্টোবর রোজ শনিবার ‘দলীয় প্রভাব খাটিয়ে ১০টি ভবনের টেন্ডার, কুমিল্লা যুবদল নেতা একাই নিলেন। গোপনে কোটি টাকার ভবন এক লক্ষ টাকায় দিয়ে কর্তৃপক্ষ’।নিজ নামে একাই নিয়েছি শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট।

প্রকৃতপক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সরকারি নিয়ম অনুযায়ী নিলাম করা হয়, টেন্ডার করা হয় না। সংবাদ সম্মেলনে মোঃ দেলোয়ার হোসেন উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিলাম বিজ্ঞপ্তির আলোকে নিলাম কমিটির সকল সদস্যদের উপস্তিতিতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে প্রায় ৫০ জন নিলামে অংশগ্রহণকারী এবং • সাংবাদিকদের উপস্থিতিতে যথাযথ বিধি মোতাবেক নিলাম কার্যক্রম পরিচালনা করা হয় এবং আমি সর্বোচ্চ পরিমাণ দর বলার মাধ্যমে কাজগুলো আমি ক্রয় করেছি।

 

স্হাপনা গুলোর মধ্যে পাচটি হলো জরাজীর্ণ ভবন, ০৩টি ওয়াশরুম, ০১টি সীমানা প্রাচীর ও একটি টিন সেট ঘর।

প্রচারের ক্ষেত্রে পরিপত্রের কোথাও বলা না থাকার পরও প্রাথমিক শিক্ষা অফিসের বহুল প্রচারের ফলে রেকর্ড সংখ্যক ব্যক্তি নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহন করে থাকে। এবং নিলামের নিকটবর্তী স্থানে উপজেলা পরিষদের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী ক্যাম্প থাকায় নিলামে অংশগ্রহনে কারও কোন বাধা বিপত্তি ছিল না।

 

যে অর্থ বছরে স্থাপনাগুলো নির্মান করা হয়েছিল এগুলো কখনই কোটি টাকার মূল্যের ছিল না। সংবাদে যে মূল্যের কথা বলা হয়েছে সেটা ভুল। মূল্য নির্ধারন করা হয়েছে ভাঙ্গার খরচ এবং প্রাপ্ত মালামালের উপর ভিত্তি করে।

আমার রাজনৈতিক বিরোধী প্রতিপক্ষ প্রতিহিংসা বশত আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করেছে।

 

আমি বাংলাদশ জাতীয়তাবাদী যুবদলের বুড়িচং উপজেলা শাখার আহ্ববায়ক কমিটির সদস্য সচিব। এতে আমার দল এবং দলের বাহিরে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ বিদ্যমান আছে। যারা সরকারি বিধিবদ্দভাবে সম্পূর্ণ আইনমেনে পরিচালিত একটি নিলাম প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করে আমার মান সম্মান এবং রাজনৈতিক পরিচয়কে হেয় প্রতিপন্ন করার জন্য এরকম মিথ্যা সংবাদ প্রচার করেছে, আমি আপনার পত্রিকার মাধ্যমে উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

নিবেদক

মোঃ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/