• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলের ০৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মানিরুল ইসলাম মানিক এর শোডাউন অনুষ্ঠিত বোকাইনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী সাদ্দাম হোসেনের গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি

ঠাকুরগাঁওয়ে নদী থেকে ৭০ বছর বয়সী নারীর ভাসমান লাশ উদ্ধার 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৮৬ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় রেজিয়া (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বাজে বাকসা নামক এলাকা সংলগ্ন কুলিক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত রেজিয়া বেগম উপজেলার সন্ধারই সাতঘরিয়া নামক এলাকার মৃত আব্দুল সামাদের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সুত্রে জানা গেছে।

 

সোমবার সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

পরিবার ও স্থানীয় বরাতে থানা পুলিশ জানায়, নিহতের তিন ছেলে, মেয়ে নেই। কয়েক বছর আগে বড় ছেলে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু বরণ করলে তাদের মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পড়ে অনেক চিকিৎসা করা সত্ত্বেও ভালো করাতে পারেনি। যখন তখন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

 

নিহতের ছেলে আফতারুল ইসলাম জানান,গতকাল সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আমার মা। আমরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। যখন শুনি সকালে নদীতে এক নারীর লাশ পাওয়া গেছে সাথে সাথেই ছুটে এসে দেখি আমার মা।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানান, নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/