• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে বিএনপি নেতা মোজাহারুল ইসলামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি  / ২১৮ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি দিনাজপুর-২ (বিরল-বেচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম বিরলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকেল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে বিরল উপজেলার ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নির্ভয়ে পূজা পালনের আহবান জানান। তিনি বলেন, ধর্ম যার যার-নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই আপনারা নিরাপদে ধর্ম পালন করুন। পুজামন্ডপে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের পাশে থেকে তা প্রতিহত করার আশ্বাস দেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

পুজামন্ডপ পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ফরাক্কাবাদ সচিবপাড়া পুজামন্ডপ ও মহাতেবপুর পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

পরে তিনি বিরল উপজেলার ৭নং ইউনিয়ন, ১০ নং ইউনিয়ন ও ১১ নং ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ও এসব পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

পুজামন্ডপ পরিদর্শনের সময় দিনাজপুর জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, মোজাহারুল ইসলামের সমন্বয়কারি বিএনপি নেতা আব্দুল হাকিম, বিএনপি নেতা ওয়াসিম, মকসেদ, মোঃ আরমান হোসেন, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান প্রধান, বিএনপি নেতা গোলাপ, বিরল উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ফরাক্কাবাঁধ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবনেতা রুবেল রানাসহ বিরল উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এর আগে বিরল উপজেলার ১২নং ইউনিয়নের ছেতরা বাজারে ছেতরাহাট পুজামন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া ৩নং আজিমপুর ইউনিয়নের ধুকুরঝাড়ি দুর্গামন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন ও আর্থিক অনুদান প্রদান করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/