• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

IFC ব্যাংকের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম  / ১৮৮ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

 

নিশ্চিত আগামীর নির্ভরতায়-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার আয়োজনে ব্যাংকের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রাহক সমাবেশ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্দ্বীপ সেনের হাটস্থ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের উক্ত শাখার ম্যানেজার কাজী মোঃ কাইসার হামিদ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা কাজী ওসমান গনি।

 

স্বাগত বক্তব্যে কাজী মোঃ কায়সার হামিদ বলেন, আইএফআইসি ব্যাংক এক তৃতীয়াংশ সরকারি মালিকানাধীন প্রথম প্রজন্মের সবল একটি ব্যাংক। চৌদ্দ শতাধিক শাখা-উপশাখা নিয়ে গঠিত গ্রাহক আস্থার ব্যাংকটি বর্তমানে শক্তিশালী আর্থিক কাঠামো ও দেশ বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে গ্রাহক সেবা দিয়ে চলছে। তিনি আরো বলেন, দেশের চলমান আর্থিক অস্থিরতায়ও কোনো গ্রাহককে নগদ অর্থ পেতে বা অর্থ স্থানান্তরে কোনো সমস্যায় পড়তে হয়নি আইএফআইসির গ্রাহকদের।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার সহকারী ম্যানেজার শ্যামল চন্দ্র দত্ত।

 

ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ আল আমিনের  সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (সাবেক) ডা. ফজলুল করিম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ, ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী রফিকুল ইসলাম সওদাগর, আলতাফ হোসেন, হুমায়ুন কবির বাবুল মেম্বার, এডিএম সেলিম, সুজন কোম্পানী, যতন বণিক, রতন বণিক, সাহাব উদ্দীন, মেহেদী হাসান তালহা, আমির হোসেন, সমবায়ী অলক কান্তি মজুমদার, এসডিআই সুপারভাইজর মোস্তাফিজুর রহমান, মাস্টার কারিমুল মাওলা, ব্যাংকের অফিসার মোঃ আমিনুর রসুল ও মোঃ মেহেদী হাসান।

 

অনুষ্ঠানের ২য় পর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গ্রাহকদের নিয়ে কেক, মিস্টি উপভোগ ও আপ্যায়নের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। পুর্বাহ্নে অত্র ব্যাংকের শিবের হাট উপশাখায় ও নানা আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/