• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

পিরোজপুরে পুলিশ ও ডিবি’র যৌথ অভিযানে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে এসময় রমজান আলী সিকদার ওরফে ফেন্সী রমজান নামে একজন পালিয়ে যায়। বুধবার সকালে শহরের মাছিমপুর এলাকার বলাকা ক্লাব রোডের নাসিমা মঞ্জিলে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। অভিযুক্ত মো: রমজান আলী সিকদার ওরফে ফেন্সী রমজান সদর উপজেলার বাশবাড়িয়া এলাকার মৃত শাহ আলম সিকদারের পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান এক প্রেসব্রিফিং এ জানান, বুধবার বেলা ১১টায় পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান, ডিবি পুলিশের এস আই মো: নুরুল আমিন হাওলাদার নেতৃত্তাধীন টিমের যৌথ অভিযানে শহরের বলাকা ক্লাব রোডের নাসিমা মঞ্জিল নামের একটি বাসা থেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় একাধিক মামলার আসামী অভিযুক্ত রমজান আলী সিকদার ওরফে ফেন্সী রমজান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযুক্ত রমজান আলী নাসিমা মঞ্জিলের এ বাসাটি ২ মাস পূর্বে ভাড়া নিয়ে এ কার্যক্রম চালিয়ে আসছিলো।

তিনি আরো জানান, পিরোজপুর সদর থানায় রমজান আলী সিকদার ওরফে ফেন্সী রমজানের নামে নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে। অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমাদের এ মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/