• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নিঃশর্ত ক্ষমা চেয়ে ১ হাজার এতিম শিশুকে খাওয়ানোর শর্তে ঢাকার বনানী স্টার কাবাবের ক্ষমা

শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ১৭৩ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

 

রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পঁচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় এক গ্রাহক সাংবাদিককে মারধরের ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা এই দুঃখ প্রকাশ করে। একইসঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি। এছাড়াও এ ঘটনায় স্টার কাবাব কর্তৃপক্ষ লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে এক হাজার এতিম শিশুকে একবেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ভুক্তভোগী সাংবাদিক ও কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক ক্ষমা করে দিয়েছেন বলে মঙ্গলবার (৮ অক্টোবর) এক বার্তায় তিনি এ তথ্য জানান। সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, গত ৬ অক্টোবর দুপুরে বনানী স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে আমার ওপর হামলার ঘটনায় প্রকৃত সত্য জনগণের কাছে তুলে ধরায় দেশের সকল গণমাধ্যমকর্মী ভাই ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা পাশে না থাকলে হয়তো এই ঘটনার বিচার চাওয়া পর্যন্ত যেতে পারতাম না। অন্যায় দেখে সবাই মুখ চেপে চলে আসে। পঁচা বাসি খাবার একাধিক গ্রাহককে দেওয়া যত কম টাকার বিষয়ই হোক না কেনো, তা অন্যায়। তাই প্রতিবাদ করেছি। তিনি আরও বলেন, স্টার কাবাবের পক্ষ থেকে গত দুই দিন বিভিন্নভাবে যোগাযোগ করে ক্ষমা চেয়েছে। আমার ওপর হামলা করে কর্মচারীরাও আমার কাছে নানাভাবে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়েছেন, তাদের পরিবারের কথা বলে মাফ করে দিতে বলেছেন। মামলা চলমান রাখলে তাদের হয়তো কয়েক মাস জেল হবে। আমি চেয়েছিলাম একটি গুণগত পরিবর্তনের সূচনা, যা আশা করি শুরু হয়েছে। পরিবার, বাবা- মা, সন্তানের দিকে তাকিয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আমি ক্ষমার জন্য কিছু শর্ত দিয়েছি। অলক জানান, স্টার কাবাব কর্তৃপক্ষ লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও কোনোপ্রকার চিকিৎসা ব্যয় বা আর্থিক ক্ষতিপূরণ আমি না নিয়ে ১০০০ এতিমকে স্টার কাবাব কর্তৃপক্ষ একবেলা বিনামূল্যে খাওয়াবে এমন শর্তে তাদের ওপর করা মামলা প্রত্যাহার করার কথা বলি। পরে সালেহ মোহাম্মদ রশীদ অলকের শর্তে রাজি হয়ে এক হাজার এতিম শিশুকে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টার কাবাব কর্তৃপক্ষ। এ বিষয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানটির সিইও এস এম মনিরুজ্জামান একটি প্রতিশ্রুতিনামাও দিয়েছেন। সেই প্রতিশ্রুতি নামাতে সালেহ মোহাম্মদ রশীদ অলক ক্ষমা করে স্বাক্ষর করেছেন বলে লক্ষ্য করা গেছে। প্রসঙ্গত, গত রোববার (৬ অক্টোবর) দুপুরে স্টার কাবাবের বনানী শাখায় পঁচা ও গন্ধযুক্ত টিক্কা খেতে দেওয়ার প্রতিবাদ করায় ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করে রক্তাক্ত করা হয়। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন কর্মী হামলায় অংশ নেন। পরে আহত সাংবাদিক অলককে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের নজরে আসলে ঘটনার ওই দিনই সন্ধায় সংগঠনটির চেয়ারম্যান এম শাহিন আলম ও মহাসচিব আবু বকর সিদ্দিক এ ঘটনায় প্রতিবাদ করে নিন্দা জানিয়ে বিচারের দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে থানা পুলিশ রাতের মধ্যেই হামলাকারী ১১জনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/