• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বন্দরের কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক রাজু আহম্মেদ

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার  / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নারায়নগঞ্জ জেলা, বন্দর কোটপাড়া এলাকায় একটি বংশীয় সংগীত পরিবারে জন্মগ্রহন করেন, তিনি বাংলাদেশ বেতার এ একজন যন্ত্র শিল্পী (কিবোর্ড বাদক) হিসেবে দীর্ঘ ২০ বছরের অধিক সময় যাবত চাকরিরত আছেন,এছাড়াও সুরকার সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী হিসেবে তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা তে দীর্ঘদিন যাবত সুনামের সহিত কাজ করে যাচ্ছেন,

শিল্পী রাজু আহম্মেদ সাত বছর বয়স থেকে তার পিতা ওস্তাদ মোঃ শামছুল হক এর নিকট সংগীতে হাতেখরি শুরু করেন, তার পিতা ওস্তাদ মোঃ শামছুল হক (বাংলাদেশ বেতার ঢাকা) এর একজন প্রখ্যাত বাশী বাদক (নিজস্ব শিল্পী) সুরকার ও সংগীত পরিচালক ছিলেন, পরবর্তীতে মরহুম দাদা ওস্তাদ মোঃ শুক্কুর আলী মিয়া, চাচা ওস্তাদ মোঃ খুরশীদ আনোয়ার,চাচা ওস্তাদ মোঃ হোসেন, মামা মোঃ হাছান আলী ও বড় ভাই জালাল আহমেদ এর নিকত সংগীতে তালিম নেন,

এছাড়াও শিল্পী রাজু আহম্মেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা আয়োজিত মেন্টর ফেলোশিপ ইন মিউজিক কোর্সে দীর্ঘদিন যাবত ওস্তাদ সুধীন দাশ এর নিকট নজরুল সংগীতে তালিম নেন। উচ্চাংগ সংগীতে তিনি ওস্তাদ ডক্টর মোঃ হারুন উর রশিদ এর নিকট তালিম নেন এবং মরহুম ওস্তাদ মোঃ মমতাজ আলী খানের সুযোগ্য কন্যা কন্ঠশিল্পী পিলু মমতাজ এর নিকট লোক সংগীত পল্লিগীতি,ভাটিয়ালি,মুর্শিদী ও অন্যান্য বিষয়ে শিক্ষা গ্রহন করেন।

যন্ত্রশিল্পী হিসেবে তিনি দীর্ঘ ২৫ বছর যাবত প্রখ্যাত কন্ঠশিল্পী আব্দুল জব্বার, মোঃ খুরশীদ আলম, রফিকুল আলম,শাম্মী আক্তার,পিলু মমতাজ,ফেরদৌস আরা, ফাতেমাতুজ জোহরা, সুবীর নন্দী, বশির আহমেদ থেকে শুরু করে এ প্রজন্মের অনেক জনপ্রিয় কন্ঠশিল্পী, প্রিয়াংকা গোপ, ইউসুফ আহমেদ খান, ঝিলিক, রাজীব,কোনাল, লুইপা প্রিয়াংকা বিসশাস ইত্যাদি অনেকের সাথে তিনি বেতার, টেলিভিশন ওডিও ক্যাসেট, সিডি এবং মঞ্চে সুনামের সহিত বাজিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের বিখ্যাত সংগীত পরিচালকদের সাথেও যন্ত্রশিল্পী হিসেবে তিনি বেশ কাজ করেছেন আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, সুজয় শ্যাম,আনোয়ার পারভেজ, সুবল দাশ, আজাদ মিন্টু, গোলাম হোসেন লাডু, জালাল আহমেদ,খন্দকার নুরুল আলম, আইচ এম রফিক সহ আরো অনেকের সাথে বাজিয়ে যাচ্ছেন,

যন্ত্র সংগীতের পাশাপাশি কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও তিনি সংগীত মহলে বেশ পরিচিত

দেশের অনেক বিখ্যাত গীতিকার এর গান তিনি সুর আরোপ করেছেন যেমনঃ ফজলে খোদা,কুদরত এ খোদা, রফিকুজ্জামান, জীবম চৌধুরি, আব্দুল হাই, মুন্সী ওয়াদুদ, জি কে দত্ত, এম আর মনজু সহ আরো অনেকে

দেশের অনেক বিখ্যাত শিল্পীরা তার সুরে গান করেছেন। আব্দুল জব্বার, রফিকুল আলম, খুরশীদ আলম, শাম্মী আক্তার,এম এ খালেক, পিলু মমতাজ, প্রিয়াংকা গোপ, ইউসুফ আহমেদ খান, ঝিলিক, রাজীব,বৃষ্টি সহ আরো অনেকে

রাজু আহম্মেদ নিজের লিখা সুর করা ও অন্যান্য গীতিকারের লিখা মিলিয়ে বেতার, টেলিভিশন ও অডিও সিডি ক্যাসেটে এ পর্যন্ত তিনশতাধিক এর উপরে গান রেকর্ড ও সংগীত আয়োজন করেছেন, শিল্পী জীবনে তার বাবা ওস্তাদ মোঃ শামসুল হক এবং মা আমেলা বেগম সবচেয়ে বেশি অনুপ্রেরনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/