• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁওয়ে  সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চুকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

 

 

মঙ্গলবার ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় মোলানী বাজারে এই ঘটনা ঘটলে বেলা ১২ টার দিকে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। এসময় হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সড়কে নেমে সুষ্ঠু বিচারের জন্য আন্দোলন করে তারা।

 

 

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় স্কুলে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু। প্রধান শিক্ষক আখতার হোসেনের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হলে দায়িত্ব পান তিনি। আজ সকালে স্কুলে আসার পথে স্থানীয় কয়েকজন পথ‌রোধ করে তাকে মারধর করে। পথে স্থানীয়রা এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায়।

 

 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলে কাদের চৌধুরী বাচ্চু জানান, স্কুলে আসার পথে তারা আমাকে থামিয়ে লাঞ্চিত ও মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে ছেড়ে দেয়। কি কারনে এবং কারা মারধর করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলে কম্পিউটার অপারেটর, ল্যাব অপারেটর ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা মারধর করে। তবে এসব বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়া প্রধান শিক্ষক আখতার হোসেন ভালো জানেন।

 

 

কারা মারধর করে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় আফাজ উদ্দিন, সমীরত উদ্দিন, আনোয়ার হোসেন, জবাইদুর রহমান, আনাসারুল ইসলাম CDA, শ‌ইদুল ইসলাম সহ কয়েকজন আমাকে মারধর করে। পরে আমার স্কুলের শিক্ষক ও স্থানীয়রা আমাকে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসককে কাছে নিয়ে যায়। এদের একটি চক্র দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকদের পিছনে লেগে আছে। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।

 

 

স্থানীয়রা জানায়, স্কুল চলাকালীন সময়ে একজন শিক্ষককে এভাবে লাঞ্চিত ও মারধর করা মোটেও কাম্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই এবং বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

 

অপরদিকে শিক্ষার্থীরা জানান, স্যার ৩০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। উনি আমাদের সকলের প্রিয় শিক্ষক। স্যারের সাথে এরকম ঘটনা মোটেও কাম্য নয়। অপরাধীদের সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে অন্যান্য শিক্ষকদের এভাবে লাঞ্ছিত হতে হবে। তাই আমরা চাই প্রশাসন যাতে সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির ব্যবস্থা করে।

 

এ বিষয়ে যাদের প্রতি হামলার অভিযোগ আনা হয়েছে তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার ইউএনও মোঃ বেলায়েত হোসেন জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্তার বিষয়টি শুনেছি। উনাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তীতে যে কোন প্রয়োজনে উনাকে আইনী সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/