• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অধিকার আদায়ে ঢাকার রাজপথে লাখো সনাতনীর আন্দোলন – অগ্নিঝরা ভাষণ

এ বি অপু / ৬০৪ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এ বি অপু,

বিশেষ প্রতিনিধি ও সিলেট ব‍্যুরো চিফ।

বাংলাদেশে সংখ‍্যালঘু নির্যাতনের প্রতিবাদে ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ‍্যে শুক্রবার (৪ অক্টোবর ), রাজধানী ঢাকায় লাখো সনাতন ধর্মানুলম্বী প্রতিবাদ সমাবেশ করেন।
উক্ত সমাবেশে যুগের পর যুগ ধরে বাংলাদেশের হিন্দু তথা সংখ‍্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও বৈষম্যের তীব্র নিন্দা জানিয়ে সংখ‍্যালঘু অধিকার আদায়ে জোড় দাবি জানানো হয়।
রাজধানী ঢাকায় জাতীয় শহীদ মিনারে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ ও ছাত্র ছাত্রীসহ লাখো মানুষ সমবেত হয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেন।
উক্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব‍্যে চিণ্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, “আমরা হিন্দুরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কালে কালে অত‍্যাচারিত ও বৈষম্যের শিকার হয়েছি। এখনো পুরোদমে চলছে অত‍্যাচার। চলছে আমাদের মন্দির ভাঙন, ঘর বাড়িতে হামলা ও আমাদের নিশ্চিহ্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র। এই দেশ আমাদের। এই দেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কোন আন্দোলন সংগ্রামেই হিন্দুদের অবদান কোন অংশেই কম নয়, আমরা এই দেশ ছেড়ে যাব না এবং সমান অধিকার ও সম্মান নিয়ে মাথা উঁচু করে বাচব।”

তিঁনি বলেন, ” আমাদের অধিকারের জন‍্য চলমান এই আন্দোলন নিয়েও গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি তার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনৈক সমন্বয়কের হিন্দু সম্প্রদায় বিদ্বেষ মূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ” আমাদের যৌক্তিক ও ন‍্যায‍্য অধিকারের আন্দোলনকে কোন রাজনৈতিক ট‍্যাগ দিবেন না।”

চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ঐ সমন্বয়ক’কে উদ্দেশ্য করে বলেন, “আমরা জানি টাকা দিয়ে কিভাবে ছাত্রলীগের পদবী নেয়া হত এবং আপনিই তৎকালীন প্রধানমন্ত্রীকে কদমবুচি করে ছবি তুলেছিলেন।”
তিনি বলেন, ” হিন্দুরা ন‍্যায‍্য কথা বললেই কোন একটি দলের ট‍্যাগ দেয়া হয়, ভারতের দালাল বানিয়ে দেয়া হয়।”

উক্ত সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/