• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিংড়ায় দূর্গোৎসব উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি / ১৭০ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

 

বুধবার বিকেল ৫টায় সিংড়া পৌর কনফারেন্স রুমে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম প্রমুখ।

 

পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সহ-সভাপতি এডভোকেট সুনীল কুমার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার।

 

এসময় ক্ষতিগ্রস্ত ১১ হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ৮২টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/