• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন, মহাসচিব আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সজিব

শাহাদাত কামাল শাকিল / ১৮৮ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল
কুমিল্লা প্রতিনিধি :

দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠিত হলো দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্থার স্থল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি। শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ, বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাসুদ, ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলী। এসময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৫১ সদস্যের তালিকায় যারা আগামী দুই বছরের জন্য নতুন কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন, প্রধান উপদেষ্টা হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি এম শাহীন আলম, কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সচিব হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি খাইরুজ্জামান সজিব। এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন সিনিয়র ভাইস-চেয়ারম্যান হিসেবে দৈনিক কাল বেলার প্রতিনিধি মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড, ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে দৈনিক ভোরের কাগজের মোঃ আব্দুল হালিম সৈকত, দৈনিক বাংলাদেশ সমাচারের মোঃ শরীফ আহমদ মোল্লা, দৈনিক যুগান্তরের মোঃ আব্দুল কুদ্দস বসুনিয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের তোফায়েল আহমদ, দৈনিক আমাদের নতুন সময়ের শাহ্ ফয়সাল কারীম, দৈনিক মানব জমিনের সোহাইবুল ইসলাম সোহাগ, দৈনিক আমাদের নতুন সময়ের মোঃ আবদুল আলী, দৈনিক বাংলাদেশ কন্ঠের মোঃ আহসান হাবীব, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার জসিম উদ্দিন পাটোয়ারী ও দৈনিক আমাদের মাতৃভুমির মজিবুর রহমান রানা, যুগ্ম মহাসচিব হিসেবে যথাক্রমে দৈনিক রূপবানীর মোঃ রিপন মিয়া, দৈনিক একুশে সংবাদের মোঃ জুয়েল রানা মজুমদার, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মোঃ রাশেদুল ইসলাম, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মোঃ মতিন খন্দকার টিটু, দৈনিক আলোকিত সকালের জায়ফুল্লাহ্ খন্দকার, সহ-সাংগঠিক সচিব হিসেবে
যথাক্রমে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার রিয়াজ উদ্দীন, দৈনিক ভোরের দর্পনের মোঃ আরিফ শেখ, সাপ্তাহিক বিবেকের শাকিল আহমেদ, দৈনিক আমার সংবাদের মোঃ রবিউল আলম, দৈনিক খবর বাংলাদেশের এম জাফরান হারুন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার মাহাবুবুল আলম মানিক, অর্থ বিষয়ক সচিব হিসেবে দৈনিক সংবাদের সফিকুল ইসলাম,
সহ অর্থ বিষয়ক সচিব হিসেবে মোঃ খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার এম এ মান্নান, আইন বিষয়ক সম্পাদক এম হানিফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম পিন্টু, সহ দপ্তর সম্পাদক শ্রী অনিক দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন আলম রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা সুচিত্রা রায় ও রোকসানা সুখী, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মিলি সিকদার, প্রধান পরিদর্শক মোঃ বাহাদুর চৌধুরী, পরিদর্শক হিসেবে যথাক্রমে মোঃ জুয়েল আহমেদ, মোঃ আব্দুল মন্নাফ, মোঃ সিদ্দিকুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে মোঃ সৈকত হোসেন সাগর, শাহাদাত হোসেন, দিলোয়ার হোসেন, মোঃ সামছুল হক, কাউসার তুষার, মোঃ জাহাঙ্গীর হোসেন ও সামছুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়, শরিফ সুমন ও শাহাদাত কামাল শাকিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/