• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মুক্তি পেল মিউজিকাল ফিল্ম পূর্ণিজল

Reporter Name / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিনোদন রিপোর্ট

দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং চাওয়া-পাওয়ার হিসাবনিকাশ মিলাতে অনেকেই বিভিন্ন টোটকার আশ্রয় নেন, তবে প্রকৃত সমাধান নিহিত থাকে আত্মায়। আত্মবিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি খুঁজে পাওয়া যায়। এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম “পূর্ণিজল”।

সোমবার, ৩০ সেপ্টেম্বর, টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান মুক্ত মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয় এই মিউজিক্যাল ফিল্মটি। সাধক গীতিকার অহন শাহ-এর লেখা এবং সংগীতশিল্পী লিজু বাউলার সুর ও কণ্ঠে আবিদ তুষারের পরিচালনায় এটি দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। রিয়াজুল রিজু ও তনামী হকের চমৎকার অভিনয় ফিল্মটিকে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রে রূপ দিয়েছে।

এই গান সম্পর্কে অহনের শিষ্য রুহুল আমিন রুলন জানান, গুরুজী অহন রচিত এই বাণীটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রকৃত অর্থ একমাত্র গুরুজীই বলতে পারবেন, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরতে পারি, “পূর্ণিজল” আক্ষরিকভাবে পবিত্র জলের প্রতীক, যা বাহ্যিক এবং অভ্যন্তরীণ শুদ্ধতার ইঙ্গিত দেয়। স্নান শুধু দেহের পরিচ্ছন্নতা নয়, বরং মন ও আত্মার পরিশুদ্ধির প্রতীক। এখানে ‘দেহতরী’ বলতে দেহকে জীবনযাত্রার প্রতীক হিসেবে বোঝানো হয়েছে, যা শুদ্ধতার মাধ্যমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে সক্ষম হয়। শারীরিক ও মানসিক শুদ্ধি আধ্যাত্মিক উপলব্ধির পথে এগিয়ে নেয়।

‘প্রেমের কথা’ বলতে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা পরম প্রেমের কথা বলা হয়েছে। শুদ্ধ দেহ ও মনই প্রেমের প্রকৃত অনুভূতি লাভ করতে সক্ষম, যা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর পথ নির্দেশ করে। ‘কে যেনো’ বলতে চেতনার গভীরে থাকা এক নিগূঢ় শক্তির ইঙ্গিত করা হয়েছে, যা প্রেমের বাণী প্রচার করে। আধ্যাত্মিক স্নানের পর দেহ প্রেমের ধারক হয়ে ওঠে, এবং সেই প্রেম কেবল মানবিক নয়, বরং মহাজাগতিক ও ঈশ্বরের প্রতি নিবেদিত।

এই প্রযোজনাটি “লিজু বাউলা” ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে, যেখানে দাম্পত্য জীবনের বাস্তবতা এবং আধ্যাত্মিক সমাধানের এক নিখুঁত মেলবন্ধন তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/