• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতার জমিয়তে যোগদান

মুশফাকুর রহমান / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৫নং শালেশ্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব ছাদ উদ্দীন বাংলাদেশের প্রাচীনতম ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদের হাতে দলের সদস্য ফরম কেটে তিনি জমিয়তে যোগ দেন।

জমিয়তে যোগ দেওয়া প্রসঙ্গে জনাব ছাদ উদ্দীন জানান- একজন মুসলমান হিসেবে আমি সবসময় আলেম উলামাকে পছন্দ করি। আওয়ামীলীগ যখন আলেম উলামার উপর অত্যাচার শুরু করে তখন থেকেই আমি দলটির উপর আস্থা হারিয়ে ফেলি। আখেরাতে যাতে আল্লাহ আমাকে আলেম উলামার সাথে রাখেন এই উদ্দেশ্যেই আমি আলেমদের দল জমিয়তে যোগ দিয়েছি।
আল্লাহর জমিনে আল্লাহর নেজাম কায়েমের লক্ষ্যে আমৃত্যু জমিয়তের কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই আওয়ামীলীগ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/