• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে জনসাধারণের সঙ্গে পুলিশের শুভেচ্ছা বিনিময়

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: মনিরুজ্জামান মিঠু এবং অতি: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।

উক্ত গণসংযোগে খুলনা থানাধীন রুপসা ট্রাফিক মোড়-ময়লাপোতা মোড়-শিববাড়ি মোড়-জোড়াগোট মোড় এবং খানজাহান আলী থানাধীন আটরা-শিরোমণি-পথেরবাজার পযর্ন্ত সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে স্বাগত করেন।

উক্ত পুলিশ বহরে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর বয়রা, শিববাড়ি, রুপসা, পিটিআই, রয়েল ও আপিল গেট মোড়ে ২১০ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/