• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিরাজগ‌ঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃইয়াছিন আলী / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃইয়াছিন আলী
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপ‌জেলার দহপাড়া গ্রামের এক‌টি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি পূনিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা এলাকার ইদ্রিস আলীর ছেলে আশরাফ আলী (৩৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ আলী। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকেরা পরে আত্বীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

মঙ্গলবার সকালে পূনিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি আশরাফ আলীর বলে শনাক্ত করে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিব হাসান ব‌লেন, পুকুরে লাশ ভেসে থাকার খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে
সিরাজগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/