মোঃইয়াছিন আলী
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার দহপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি পূনিমাগাতী ইউনিয়নের বামন ঘিয়ালা এলাকার ইদ্রিস আলীর ছেলে আশরাফ আলী (৩৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফ আলী। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকেরা পরে আত্বীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।
মঙ্গলবার সকালে পূনিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি আশরাফ আলীর বলে শনাক্ত করে।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিব হাসান বলেন, পুকুরে লাশ ভেসে থাকার খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
সিরাজগঞ্জ
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.