• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পৌরসভা ১টি সেতুর জন্য ২০ হাজার মানুষের অপেক্ষা ১৮ বছর

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ (চট্টগ্রাম) / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সন্দ্বীপ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মনসাদ হাজী সড়কের খালের  উপর  ৪/৫ নং ওয়ার্ড সহ আশপাশের এলাকার   প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এ সাঁকোতে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে স্থানটিতে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

সরেজমিন গিয়ে জানা যায়, প্রায় ১৮ বছর আগে এ স্হানে পাকা করা সেতু টি ভেঙে পড়ে যায়, তখন থেকে  গ্রামবাসীদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে মনসাদ হাজী সড়কের খালের ওপর নির্মাণ করা হয় প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। নির্মাণের পর থেকে প্রতিবছরই গ্রামবাসী বাঁশ সংগ্রহ করে নিজেরাই মেরামত করেন সাঁকোটি। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল-মাদরাসার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী এবং বিভিন্ন বয়সের শত শত মানুষকে পারাপার হতে হয়। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭-১৮ বছর ধরে স্থানীয় লোকজন খালের  ওপর সাঁকো তৈরি করে চলাচল করছে। এই সাঁকো দিয়েই দৈনিক তিনশ-চারশ  স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ যাতায়াত করছে।

স্থানীয় বাসিন্দা মো: কামাল উদ্দিন  বলেন বাঁশের সাঁকোর মাঝখানের মাচাটি অনেকটা ভেঙে পূর্ব দিকে হেলে গেছে। সাঁকোর ওপর উঠলেই গা ছমছম করে। আমরা খুবই সাবধানে সাঁকো পার হয়ে মসজিদে নামাজ পরতে যায়। দীর্ঘ দিন আশ্বাস দিয়ে যাচ্ছে যে মেয়র নির্বাচনের আগে কিন্তু নির্বাচনের পরে আর দেখার কেউ নাই। বর্তমান প্রশাসনের কাছে আমরা ব্রিজ নির্মাণের দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা মো: আব্দুল মতিন বলে, ‘নিজ প্রয়োজনে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করি তখন দেখি ব্রীজটি পারি দিতে গিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছে  অধিকাংশ শিশু, নারী ও বৃদ্ধ ব্যাক্তিরা। তারা অসহায় হয়ে এই রাস্তা সংস্কার সহ ব্রীজ নির্মাণের দাবি জানাই।’

স্থানীয় বাসিন্দা মো: নুরুল আফছার  বলে, ‘  মূল পাকা সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার এই সড়কটি গ্রামের মানুষের দুর্ভোগের কারণ। বৃষ্টিতে রাস্তায় ধস আর কাদা-পানিতে পথচারীরা চরম ভোগান্তিতে দিন অতিবাহিত হয়। রাস্তাটি সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা সহ সকল ছাত্র-ছাত্রীও।বর্ষা মৌসুমে এই রাস্তার করুণ অবস্থা দেখার যেন কেউ নেই। অথচ রাস্তাটি   গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা।  বিভিন্ন স্কুল-মাদ্রাসায়  যাতায়াত করে।মৃত মানুষকে পারাপারে অনেক ভোগান্তি পোহাতে হয়।জনবহুল এই  রাস্তায়  নেই কোন বিদ্যুৎ সংযোগ, নেই কোন সংযোগ সেতু ও কালভার্ট। দীর্ঘ এক যুগ আগে রাস্তা নির্মাণ করা হলেও নেই কোন সংস্কার ও রাস্তা মেরামতের কাজ’। পরে গ্রামবাসী বাঁশ ও টাকা সংগ্রহ করে বাঁশের সাঁকোটি মেরামত করে, বাঁশের খুঁটির ওপর স্থাপন করাই কোনভাবে  তারা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। উন্নয়নে এগিয়ে যাচ্ছে সন্দ্বীপ কিন্তু পিছিয়ে পৌরসভা ৪ নং ওয়ার্ডের মনসাদ হাজী সড়কটি।

এ বিষয়ে সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি  বলেন এ সেতু সহ কয়েকটি সেতুর জন্য আমরা স্হানীয় সরকার যে প্রজেক্ট  রয়েছে সেখানে জমা দিয়েছি।

সন্দ্বীপ পৌরসভার প্রশাসক তাসফিক সিফাত উল্ল্যাহ বলেন আমি নতুন প্রশাসক হিসেবে জয়েন্ট করছি পৌরসভার এখানো অনেক এলাকায় আমি যায় নি,  এ সেতুটি আমি দ্রুত দেখতে যাব, তারপর  নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) থেকে আমরা সেতুটি করা যায় কিনা দেখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/