• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

সেলিম মাহবুব / ১৫৫ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুব:
সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসন কে জন সম্পৃক্ততা বাড়াতে হবে,জন বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সবাই মিলেই কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশের মানুষ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাব। বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। পরিবেশ রক্ষা করে মানুষের জীবন জীবিকার পথ প্রশস্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সুনামগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন। গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক পর্যায় ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ, সুনামগঞ্জ সদর উপজেলার ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, চোরাচালান, মাদক চাঁদাবাজির বন্ধ সহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। হাওরের ফসল রক্ষা বাধঁ টেকসই করার উপর এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মান করে সরকারী অর্থের অপচয় না করার অনুরোধ জানান। শহরের যানজট নিরসন করার জন্য একটি বাইপাস নির্মান করার এবং অবৈধ ভাবে দখলে রাখা খাল গুলো উচ্ছেদ করার দাবী জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাই কে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/