• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

“গাছ থেকে পড়ে ভেঙে গেছে পা “, মাদ্রাসার ছাত্র  আবুল হোসাইনের  টাকার অভাবে চিকিৎসা চালিয়ে নিতে পারছে না পরিবার

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২২৭ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম।

সন্দ্বীপ উপজেলার হারামিয়া মুছাপুর সীমান্ত রাস্তার পাশে মুছাপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের চান মিয়া সুকানির বাড়ির মৃত আবুল কালাম ও সুফিয়া বেগমের এক মাত্র ছেলে পূর্ব সন্দ্বীপ ইসলামীয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র আবুল হোসাইন( ১৫) সুস্থ হয়ে আর দশজন মানুষের মতই বাঁচতে চান। কিন্তু তার সুস্থ হতে যে অনেক টাকা দরকার! এতো টাকা কে দেবে আবুল হোসাইনের  পরিবারকে -এই চিন্তায় বিভোর আকাশের  মা। সন্তানের চিকিৎসার জন্যে পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

গত ৩১ আগষ্ট ২৪  সকাল ১১ টায় গাছ থেকে পড়ে পা ভেঙ্গে যায়। সাথে সাথে প্রথমে মালেক মুন্সি বাজার স্বর্ণদ্বীপ মেডিকেল সেন্টারে ভর্তি করালে মেডিকেল  কতৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানোর পরামর্শ দেয়, ঐ দিন বিকালে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে  যাওয়া হয়, সেখানে  পাঁচ দিন চিকিৎসার পর আবুল হোসাইনকে  চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ৩ দিন চিকিৎসা শেষে সন্দ্বীপ নিয়ে আসা হয়।
আবুল হোসাইনের  পিতা মারা যায়  সাত বছর পূর্বে বর্তমানে তার মা সুফিয়া বেগম নানার  বাড়ীতে থেকে অন্যের ঘরে জিয়ের কাজ করে কোন মতে জীবন যাপন  করে, ইতিমধ্যেই এক লক্ষ টাকা উপরে চিকিৎসার  কাজে খরচ হয়েছে,  ডাক্তারের পরামর্শ অনুযায়ী  আবুল হোসাইন সম্পন্ন সুস্থ হতে আরো   ৩ লক্ষ টাকার প্রয়োজন, যে এক লক্ষ টাকা ইতিমধ্যে চিকিৎসার জন্য ব্যায় হয়েছে তা তার বন্ধু সহ এলাকার ছোট ছোট ছেলেরা বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা। ডাক্তার   পরীক্ষা- নিরীক্ষা করে জানিয়েছেন গাছ থেকে পড়ে তার  ডান পা সম্পন্ন  ভেঙে গেছে। এতে চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৩ লাখ টাকা। চরম হতাশা আর বুকভরা কষ্ট নিয়ে পরিবারের লোকজন অর্থের অভাবে আবুল হোসাইনকে  চিকিৎসা করাতে না পেরে বাড়িতে ফিরে আসেন।
আবুল হোসাইন  বলেন, গাছ থেকে পড়ে মুহূর্তের মধ্যে আমার জীবনের সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল। আমি বিছানায় কাতরাচ্ছি, আমার বাবা মারা যান যখন আমার ৮ বছর ছিল, আমার মা অন্যের ঘরে জিয়ের কাজ করে আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে, আমি লেখা পড়া করে বড় হয়ে সবার মতে বেঁচে থাকতে চাই, বড় হলে আমি সমাজকর্মী হয়ে মানুষের সেবা করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/