• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ক্যান্টিন বন্ধ করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সোহেল রানা,ডোমার / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ক্যান্টিন সেবা কার্যক্রম বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করেছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবারের মধ্যে ক্যান্টিন চালু করতে আল্টিমেটাম দিয়েছে তারা।

 

বুধবার (১১ই সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যান্টিন চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। পরে, অধ্যক্ষের রুম ঘেরাও করে অধ্যক্ষ বরাবর দাবি উত্থাপন করেন তারা। সেখানে আগামী ৩ দিনের মধ্যে ক্যান্টিন চালুর দাবি জানানো হয়।

 

এব্যাপারে শিক্ষার্থীরা জানান, ক্যান্টিন বন্ধ থাকায় তাদেরকে ক্যাম্পাসের বাইরের দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খেতে হয়। এছাড়া বখাটে কিছু ছেলেপেলে উত্যক্ত করা সহ কানাঘুঁষা করে। যা একটি মেয়ের জন্য অস্বস্তিকর। ক্যান্টিন বন্ধ থাকায় অনেকেই না খেয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা অব্ধি ক্লাস করতে হয়। এতে অনেক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ছে। যার কারণে, পড়াশোনারও ক্ষতি হচ্ছে বলে জানান ছাত্রীরা।

 

এবিষয়ে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী দ্রুততম সময়ের মধ্যে সকল জটিলতা নিরসন করে ক্যান্টিন চালু করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/