• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিয়ানীবাজার থেকে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার: গ্রেফতার ১

মুশফাকুর রহমান / ১৭৩ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মুশফাকুর রহমান সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজরে জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী পরিবহনে ব্যবহৃত চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। সাদা রংয়ের ওই মাইক্রোবাসটি (নং ঢাকামেট্রো চ- ১৪-২৪২৭) গত মঙ্গলবার সকালে চুরি হয়।

এ ঘটনায় মাদ্রাসার সুপার মো: আবুল কালাম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এটি হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে উদ্ধার করে। সিলেটের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এস আই শহিদুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, এ সময় মাইক্রোবাস চোর তাহিম মিয়া ওরফে তাইম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। চুরি হওয়া মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে বুধবার বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। এদিনই আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/