• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

৫৩ বছরে পাকাকরণের খবর নেই চরম দুর্ভোগে স্থানীয়রা

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২২৪ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম।

সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বশিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্বে গোডাউন রোড প্রকাশ নুরুল্ল্যাহ মুন্সি সড়ক, স্বাধীনতার ৫৩ বছরে ও পাকাকরণের খবর নেই এলাকাবাসী।

বর্ষাকালে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে, একজন মানুষ ও সঠিকভাবে চলাচল করতে পারে না। কাদাময় এই রাস্তায় কোনো যানবাহন চলা তো দূরের কথা হেঁটে চলাচল করা বিপদজনক। বর্ষাকালে যেন দুর্ভোগের শেষ নেই। মাত্র এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি গুপ্তছড়া রোড থেকে সেনের হাটের আল আরাফাহ ব্যাংকের পাশের গলি থেকে উত্তরে বশিরিয়া স. প্রা.বি. থেকে পূর্বে রাস্তার এই বাজে অবস্থার কারণে এখানকার মানুষরা তাদের বাণিজ্যিক কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে করতে পারে না। এখানের অনেক শিক্ষার্থী শুধু রাস্তা সমস্যা থাকার কারণে বশিরিয়া স.প্রা.বি. না গিয়ে অভিভাবকেরা বিদ্যালয়ের ক্যাচম্যান এড়িয়া ২শ গজের পরিষ্কার রাস্তা না থাকার কারণে স্কুল আসতে পারে না, রাস্তা না থাকায় ১৯০:শিক্ষার্থী সেনের হাট স.প্রা.বি.থানা উন্নয়ন স.প্রা.বি.হারামিয়া নীড বাংলাদেশ স.প্রা.বি.বা অনন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছে।

শুধু এ রাস্তাটি পাকাকরণ না থাকায় বশিরিয়া স. প্রা.বি.২ টি ভবন শিক্ষার্থী সংকটে ভূগছে বর্তমানে বশিরিয়া স.প্রা.বি. ছাত্র ছাত্রী ৫৬ জন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন আমাদের বিদ্যালয় উপজেলা ভিত্তিতে ক্রিড়া প্রতিযোগিতা থেকে শুরু করে ফলাফল ও ভালো, স্কুল সংলগ্ন শুধু নুরুল্ল্যাহ সড়কটি কাঁচা থাকায় এখানের ক্যাচম্যান এড়িয়ার কোন অভিভাবক তাদের সন্তান কে এই স্কুল না দিয়ে অন্য স্কুলে বা প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছে। দ্রুত রাস্তাটি পাকাকরণ করে স্কুলের সরকারের কোটি টাকার ২ টি ভবন রক্ষা করার জোর দাবি জানাচ্ছি।
সন্দ্বীপ পৌরসভার ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম বলেন এ রাস্তাটি গত অর্থ বছর আমরা গাড়ি প্রবেশ করে প্রসস্হ করেছি, মাটি দিয়ে বেঁধে দিয়েছি, আমাদের ইউজিফ ৩ পঞ্চম প্যাকেজে এই রাস্তা টি আছে। আশা করা যায় ২০২৫ সাল নাগাদ এ রাস্তাটি আমারা পাকাকরণ করে দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/