• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভবনের সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২৫৭ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় মাইটভাংগা ইউনিয়নে অবস্থিত সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা।এই মাদ্রসা টি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। দক্ষিণ সন্দ্বীপের একমাত্র ঐতিহ্যবাহি মাদ্রসা। মুছাপুর, মাইটভাংগা, সারিকাইত, ও মগধরা ইউনিয়নের অনেক মাদ্রসা পড়ুয়া ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে নিজেরদের অনেক সম্মানিত পেশায় প্রতিষ্ঠিত করেছে।বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে ১ হাজারের ও বেশী ছাত্রছাত্রী। কালের পরিবর্তে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোয়া লাগলেও নানা কারনে বঞ্চিত হয়ে আছে এই প্রতিষ্ঠান টি।দীর্ঘ বছর যাবত এই প্রতিষ্ঠানে নির্মান হয় নি কোন বহুতল ভবন।এতে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে দীর্ঘদিনের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনে।এতে করে যে কোন মূহুর্তে ভবন ধসে পড়ে দূর্ঘটনার ঘটার সম্ভবনা রয়েছে।
এই বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষকের এর সাথে আলাপকালে তিনি জানান দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে কোন নতুন ভবন নির্মান হচ্ছে না।শ্রেণী কক্ষ সংকটের কারনে আমাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও নতুন কোন ভবন নির্মান না হওয়ায় পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে ঝুকির মধ্যে আছে।

স্থানীয়দের থেকে জানা যায় পূর্বে একাধিকবার এখানে ভবন নির্মানের চেষ্টা করা হলেও জায়গা সংক্রান্ত সমস্যা থাকার কারনে ট্রেন্ডার অনুমোদন করা সম্ভব হয়নি।পরবর্তীতে ২০২১ – ২০২২ অর্থ বছরে এই প্রতিষ্ঠানে একটি বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে মজিবুর রহমান তালুকদার নামে এক ব্যাক্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পুনরায় জায়গা সংক্রান্ত অভিযোগ করলে নির্মান কার্যক্রম থেমে যাই।
এই বিষয়ে উক্ত মাদ্রাসার অধ্যক্ষ কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা অনেক দিন যাবত ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি। অতি দ্রুত আমাদের এই প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ খুবই জরুরী। জায়গা নিয়ে এক লোকের ভিত্তিহীন অভিযোগের কারনে প্রতিষ্ঠান টি উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত।আমরা অতি দ্রুত এখানে শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মানের দাবি জানাচ্ছি। প্রয়োজনে পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন ভেংগে নতুন ভবন নির্মানের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/