• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের এর সাথে বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময়

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২০৪ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপে মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদ এর আহবায়ক কমিটির মতবিনিময় সভা( ৭সেপ্টেবর) রাত ৮টায় উপজেলার এনাম নাহারে অবস্থিত SDI কার্যালয় সংলগ্ন ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (সন্দ্বীপ উপজেলা)  সদস্য সচিব, মুছাপুর হাজ্বী এ.বি হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক এ.কে.ফজলুল করিম। এছাড়া আরো বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের আহবায়ক এনামুর রহমান খান,সদস্য সচিব শরফুল আজাদ শিবলু, যুগ্ন: আহবায়ক কাজ্বী আনোয়ার হোসেন, নাজমুল হোসেন,হেলাল উদ্দিন, রহিম উল্যাহ,সালাউদ্দিন, মোবারক হোসেন, শফিকুর রহমান, গোলাম মোস্তফা,রিয়াদ হোসেন সহ প্রমুখ।

সভায় মাষ্টার এ.কে. ফজলুল করিম মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদ এর সাফল্য কামনা করেন এবং সহকারী শিক্ষক পরিষদের সকল সদস্যবৃন্দকে বাংলাদেশ শিক্ষক সমিতির প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আহবান করেন।তিনি আরো বলেন বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হবে প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সমন্বয়ে।
অনান্য বক্তরা বলেন মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ উপজেলা মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষকবৃন্দের একতা ও সংগঠনের সদস্য বৃদ্ধির উপর গুরুত্বারোপ করতে হবে ।এছাড়াও  সংগঠনের কাজের গতি কে ত্বরান্বিত করা, পুর্নাঙ্গ কমিটি গঠন, ও সহকারী শিক্ষকদের নিজ নিজ কর্মক্ষত্রে সহকর্মী ও  প্রধান শিক্ষকদের সর্বোচ্চ সহাযোগীতা করে সন্দ্বীপের মাধ্যমিক শিক্ষার বিপ্লবী পরিবর্তন করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/