• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ৯ বছর বাংলাদেশে আসতে দেয়নি বিএনপি’র নেতা মিল্টন ভূইয়া

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ১৮৬ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির  সদস্য সন্দ্বীপের কৃতি সন্তান মিজানুর রহমান ভূইয়া  সন্দ্বীপে আগমন উপলক্ষে  উপজেলা বিএনপি’র অঙ্গ  ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা পাড়া মহল্লা থেকে আনন্দ  মিছিল ও গাড়ির বহর নিয়ে গুপ্তছড়া ঘাটে যায়।
গুপ্তছড়া ঘাট থেকে মিল্টন ভুঁইয়াকে বরণ   উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয়ে সামনে  আলোচনা সভায় সন্দ্বীপ উপজেলা বিএনপি আহ্বায়ক  এডভোকেট আবুতাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  মিজানুর রহমান মিল্টন ভূইয়া।

সন্দ্বীপ উপজেলা বিএনপি সদস্য সচিব  আলমগীর ঠাকুরের সঞ্চালনায়,বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন,উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর,সন্দ্বীপ উপজেলা যুগ্ন আহব্বায়ক সোলাইমান বাদশা,যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।।
এই সময় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

দলীয় কর্যালয়ের সামনে বক্তব্যে মিল্টন ভুইয়া বলেন
আপনারা জানেন দীর্ঘ ৯ বছর পর আমি বাংলাদেশ ও নিজ জন্মভূমি সন্দ্বীপে ফিরছি, কারণ ফ্যাসিষ্ট সরকার দীর্ঘদিন আমাকে দেশে আসতে দেয় নি, স্বৈরাচারি শেখ  হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কে অপহরণের নাটক সাজিয়ে আমাকে দন্ড দিয়েছে। ইনশাআল্লাহ জনগণের দোয়ায় আমি দেশে ফিরে এসেছি। এই সময় তিনি বলেন আমি আমৃত্যু সন্দ্বীপের মানুষের সেবা করে যাব নৌ যাতায়াত ও সীমানা নির্ধারণ সহ দ্বীপের যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করা সমাধান করার চেষ্টা করব।আজ আপনারা যেই ভালবাসা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে চিরঋনী হয়ে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/