• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদকর্মীদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়ার মতবিনিময়

মোঃ জাহিদুল ইসলাম শিহাব / ২৩০ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম

সন্দ্বীপে কর্মরত সাংবাদিক পেশাজীবি ও সোশ্যাল একটিভিস্টদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সন্দ্বীপের কৃতি সন্তান মিজানুর রহমান ভূইয়া মিল্টনের মতবিনিময় সভা ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টা ভে ভিউ গার্ডেনস ইসলাম সাহেবের খামারে অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান , সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি যথাক্রমে ইলিয়াস কামাল বাবু, মহিউদ্দিন শাহাজাহান, এম এ হাশেম, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বহিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা নুরুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ রির্পোটাস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, সন্দ্বীপ প্রেস ক্লাবের আইন সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক খাদেমুল ইসলাম, আওয়ার মাদারল্যান্ড গ্রুপের চিপ এডমিন সুজাউদ্দৌলা সজিব, বই চিন্তার সমন্নয়ক নজরুল নাইম,
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ন সাধারণ সম্পাদক রিদোয়ানুল বারী, সন্দ্বীপ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সন্দ্বীপ সংযোগের নির্বাহী প্রধান ফসিউল আলম ও সন্দ্বীপ ২৪ চিপ এডমিন মাইনউদ্দীন ফাহাদ প্রমুখ।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়া বলেন সংবাদ গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থস্বম্ব, গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র চিন্তা করা যায় না, সংবাদ পত্রের মাধ্যমে আপনারা দেশ ও জাতির কল্যানে কাজ করছেন নিয়মিত। আপনারা জানেন দীর্ঘ ৯ বছর পর আমি বাংলাদেশ ও নিজ জন্মভূমি সন্দ্বীপে ফিরছি, কারণ ফ্যাসিষ্ট সরকার দীর্ঘদিন আমাকে দেশে আসতে দেয় নি, সৈরাচারি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কে অপহরণের নাটক সাজিয়ে আমাকে দন্ড দিয়েছে। ইনশাআল্লাহ জনগণের দোয়ায় আমি দেশে ফিরে এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমৃত্যু সন্দ্বীপের মানুষের সেবা করে যাব নৌ যাতায়াত ও সীমানা নির্ধারণ সহ দ্বীপের যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করা সমাধান করার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/