• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমিল্লায় লোটাস কামাল, (ওসি) নজরুলসহ ৩৫ জনের নামে মামলা।।

শাহাদাত কামাল শাকিল / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত কামাল শাকিল :

২০১৮ সালের ২৪ ডিসেম্বর থানায় মামলা আছে বলে স্বাক্ষীদের আসামী হিসেবে আটক করে থানায় নিয়ে অমানবিক নির্যাতন , আসামীদের ছেড়ে দেয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়া, নির্বাচনী প্রচারনায় বাঁধাসহ মামলার বাদী সলিসিটর মোঃ একরামুল হক মজুমদারের গাড়ী ও অফিস ভাংচুরসহ মামলার বাদীকে হত্যার অভিযোগে ২১ জনকে স্বাক্ষী করে আরো ৪০/৫০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেছেন বিএনপিনেতা সলিসিটর মোঃ একরামুল হক মজুমদার।

বৃষ্পতিবার দুপুরে ( ৫ সেপ্টেম্বর ২৪ইং ) কুমিল্লা আদালতে এই মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পেড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, আশারকোটা গ্রামের মোঃ মাঈন উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান বাবলু, মোস্তাক মিয়া, নজরুল ইসলাম ( সাবেক ওসি নাঙ্গলকোট), আবু ইসহাক, হান্নান মিয়াজি , ফরাদ, ইমরান, নোমান, সাইফুল, তুহিন, মিরাজ হোসেন, মেহেদী, শরীফ, আলমগীর, শাহীন, রিয়াদ, মোঃ সুমন, তুহিন, পারভেজ, সাইফুল ইসলাম, এয়াকুব নবী, মোঃ জসিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন অপু, মোঃ কামাল হোসেন নয়ন, মোঃ দ্বীন মোহাম্মদ, মোঃ শাহ পরান, মোঃ একরামুল হক, মোঃ নজরুল ইসলাম , মোঃ মানিক ও মোঃ মনির। এছাড়া আরো ৪০/৫০ জনের নামে অজ্ঞাত রেখে কুমিল্লা আদালতে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/