• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ছাতকে শহীদি মার্চ অনুষ্ঠিত স্বৈরাচার সরকার পতনের এক মাস পূর্ণ হলো

সেলিম মাহবুব / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুবঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের এক মাস পূর্ণ ও কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে নিহতদের স্মরণে সুনামগঞ্জ জেলার ছাতকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ছাতক সরকারি কলেজ ও ছাতক টেকনিক্যাল এবং ছাতক বহুমূখী মডেল স্কুলের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে। এসময় কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে এক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সেখানে শহীদদের স্বরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলন চলাকালীন গণহত্যা চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে তার বিচার দাবি করে শিক্ষার্থীরা। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাকিব উদ্দিন, সাইদ রহমান, মাহিম আহমদ, রায়হান আহমদ, জুবায়েদ মিয়া, সিফাত, তারেক, ইদরাক, ফারহানসহ প্রমুখ। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। বক্তব্যে রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণ করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়াও তাদের হত্যার বিচার দাবি করেন। উল্লেখ্য, তীব্র আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যায়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/