• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হোসেনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে : আহত ১০

আসাউজ্জামান জুয়েল (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে জলসিঁড়ি এক্সপ্রেসের প্রাঃ লি: এর বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে পড়ে আহত হয়েছেন প্রায় ১০ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪:৫০ মিনিটে নান্দাইল থেকে ছেড়ে আসা ঢাকা গামী জলসিরি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড এর ঢাকা মেট্রো ব( ১১) ৩৭৩০ গাড়ীটি হোসেনপুর উপজেলার মাধখলা টেটনা বাড়ির মসজিদের সামনে এসে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে আব্দুল মজিদের নেতৃত্বে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও স্থানীয় লোকজনের অভিযোগ চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, অধিকাংশ আহত ব্যক্তি হলেন কুড়িঘাটে দৈনিক শ্রম বিক্রি করতে আসা মানুষ। যাদের জীবন জীবিকা দৈনন্দিন কাজের ওপর নির্ভরশীল। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে আসতে দ্বিধান্বিত ছিলেন কারণ চিকিৎসার খরচের চিন্তা তাদেরকে ভীত করে তুলেছিল। তবে ফায়ার সার্ভিস কর্মীরা বুঝিয়ে-শুনিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, যেভাবে গাড়ি উল্টে ছিল কেউ বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহর রহমতে কেউ মারা যায়নি, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে ছিল এবং ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/