• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ছাতকে সুরমা নদীর তীরে পাওয়া নবজাতক হাসপাতালে ডাক্তারের হেফাজতে

সেলিম মাহবুব / ১৬১ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সেলিম মাহবুব:

ছাতকে সুরমা নদীর পাড়ে খোলা আকাশের নিচে ফেলে যাওয়া নবজাতক শিশুটি এখন হাসপাতালে ডাক্তার হেফাজতে রয়েছে। ডাক্তার-নার্সদের যথাযথ চিকিৎসা সেবায় মেয়ে নবজাতকটি ছাতক হাসপাতালে সুস্থ্য রয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীর তীরে কে বা কারা ফুটফুটে এ নবজাতককে ফেলে যায়। নদীর পাড়ে মাটিতে বস্ত্রহীন অবস্থায় ফেলে যাওয়া নবজাতকটির কান্নায় এলাকার লোকজন নদীর পাড়ে এসে ভীর জমায়। নবজাতকটিকে ঘিরে রাখা লোকজন আইনী জটিলতার ভয়ে কেউ কুলে তোলে নেয়নি। এসময় মোটরসাইকেল যোগে আমেরতল যাওয়ার পথে মানুষের ভীর দেখে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের আব্দুস ছালামের পুত্র মারুফ আহমদ ও তার স্বজন ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের ফজর আলীর পুত্র মেহেদী হাসান হৃদয় ঘটনা স্থলে যায়। পরে প্রশাসনকে অবগত করে খোলা আকাশের নিচে পড়ে থাকা নিবজাতককে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যায় তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবত্তী জানান, হামপাতালে আনার পর নবজাতককে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দেয় হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ্য অবস্থায় আছে। মোট ৪দিনে নবজাতকটিকে হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রাখা হবে। কেউ যদি এ নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহী হয়-তবে সেই দায়িত্ববান ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করে দায়িত্ব গ্রহন করার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/