• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

খালেদা জিয়ার রোগ মুক্তি এবং জিয়াউর রহমান ও গণআন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত এর মাধ্যমে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলমগীর খান, দৌলতপুর(খুলনা) প্রতিনিধি / ১৫৮ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

গতকাল বিকাল ৫ ঘটিকায় খুলনার খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন আফিলগেট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ছাত্র জনতার গণআন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবদী দল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সমন্নয়ে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

 

প্রথমেই কুরআন তেলওয়াত এর মাধ্যমে সভাটি শুরু করা হয়। সভায় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচার ও নির্যাতনের নির্মম কথা তুলে ধরে বলেন, দীর্ঘ্য ১৬ বছর আমরা কোনো কথা বলতে পারিনি, আমরা অবরুদ্ধ জিবন-যাপন করেছি। কোনো মিছিল-মিটিং করতে পারিনি। আজ এই আফিল গেটে যেখানে দাড়িয়ে আমরা সমাবেশ করছি ঠিক এই খানেই মিছিল করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম কিন্ত আওয়ামী সন্ত্রাসীবাহিনী ও পুলিশ মিলে আমাদের সেই মিছিল করতে দেয়নি। নির্মমভাবে সেদিন আমাদের উপর অত্যাচার করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল আমাদের নেতা কর্মীদের। আজ আমরা ঠিক সেখানেই দাড়িয়ে আছি মুক্ত বাতাসে,কথা বলছি স্বাধীনভাবে, আর এটাই বাস্তবতা। বক্তারা আরো বলেন ২০২২ সালে খুলনা বিএনপি অফিসের সামনে আমরা সভা করছিলাম হঠাৎ এডিসি সোনালি সেনের নেতৃত্বে সদর থানার ওসি আশরাফুল ইসলাম ও দারোগা মনির দাঙ্গা বাহিনী নিয়ে বিনাকারনে বিনাউস্কানিতে আমাদের উপর হামলা চালালো, আমাদের মাথা ফাটিয়ে দিলো, আমাদের একজন নেতা চিকিৎসাধিন অবস্থায় পরে মারাগেছে। আমরা অনতিবিলম্বে এদের বিচার চাই। সর্বশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে সভাটি শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/